ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

চট্টগ্রাম ওয়াসার পাইপ ক্ষতিগস্ত : ২০ এলাকায় পানির সংকট

#
news image

চট্টগ্রামে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার কাজ করার সময় ওয়াসার প্রধান সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে নগরীর ২০ এলাকায় পানির তীব্র সংকটের সৃষ্টি হয়েছে। শনিবার নগরীর পাহাড়তলী সাগরিকা মোড়ে ওয়াসার ১ হাজার ১০০ মিলিমিটার ব্যাসের প্রধান সঞ্চালন লাইনটি ক্ষতিগ্রস্থ হয়।
জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের কাজ করছে পিজিসিবি। এ প্রকল্পের আওতায় নগরীর পাহাড়তলী সাগরিকা সড়কের মোড়ে কাজ চলমান অবস্থায় বড় ড্রিল মেশিনের আঘাতে সঞ্চালন লাইন ১ হাজার ১০০ মিলিমিটার ব্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্থ হওয়ার  কারণে কর্ণফুলী পানি শোধনাগার-১ থেকে উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। যার কারনে এ লাইনের আওতাধীন ২০ এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, পাইপ ক্ষতিগ্রস্থ হওয়ায় নগরীর হালিশহর এলিভেটেট ট্যাংক হয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালা পাড়া, পোস্তার পাড়, ধনিওয়ালা পাড়া, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এদিকে রবিবার এক বিজ্ঞপ্তিতে ওয়াসা কর্তৃপক্ষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, ক্ষতিগ্রস্থ পাইপলাইন দ্রুত মেরামতের কাজ চলছে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানান, চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের কাজ বাস্তবায়নে কাজ করছে পিজিসিবি। এরা যে ঠিকাদারকে কাজ দিয়েছে তার মূল ঠিদাকার কাজ করছেন না। তারা আবার তাদের সাব ঠিকাদারকে কাজ করতে দিয়েছে। এদের চট্টগ্রামে কোন অফিস নেই। আমরা তাদের সব চিঠিপত্র, নকশা দিয়েছি। কিন্তু শনিবার রাতে আমাদের না জানিয়ে কাজ শুরু করে দেয় তারা। মূলত বড় ড্রিল মেশিনের আঘাতে প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।

আবুল হাসেম, চট্টগ্রাম ঃ

০৯ মার্চ, ২০২৫,  6:47 PM