ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

সিরিয়ার সদস্যপদ পুনর্বহাল করল ওআইসি

#
news image

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এক দশকেরও বেশি সময় পর সিরিয়ান আরব রিপাবলিকের সদস্যপদ পুনর্বহাল করেছে।

ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএফএম সভাটি শুক্রবার ওআইসি সদরদপ্তর জেদ্দায় অনুষ্ঠিত হয়।

মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা সিরিয়ার সদস্যপদ ফিরে পাওয়াকে ঐতিহাসিক বলে অভিহিত করে একে স্বাগত জানান।

তিনি আরো বলেন, ‘এটি সিরিয়ার জনগণকে তাদের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করবে।’

তাহা বলেন, ওআইসি’তে সিরিয়ার সদস্যপদ দেশটিকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে রাজনৈতিক উত্তরণ সম্পন্ন করতে সাহায্য করবে- যা প্রতিষ্ঠান, আঞ্চলিক অখণ্ডতা ও রাষ্ট্রগুলোর মধ্যে মর্যাদা পুনরুদ্ধার নিশ্চিত করবে।

ওআইসি’র লক্ষ্য ও নীতিমালা বাস্তবায়ন এবং যৌথ ইসলামি কর্মকাণ্ড জোরদারে সিরিয়াকে পূর্ণ সহযোগিতা করতে তার প্রস্তুতির কথাও ব্যক্ত করেন তাহা।

২০১২ সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত হওয়ার ১৩ বছর পর দেশটির সদস্যপদ ফিরিয়ে দেওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তৎকালীন আসাদ সরকারের বাহিনী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়ন, বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল। 

আসাদ সরকারের পতন এবং সাবেক বিদ্রোহীদের ক্ষমতায় আসার তিন মাস পর এখন দেশটির ওআইসি সদস্যপদ পুনর্বহাল আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন সিরিয়ান কর্তৃপক্ষের প্রতি ক্রমবর্ধমান স্বীকৃতিরই বহিঃপ্রকাশ।

সিএফএম সভায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ইসরাইলি আগ্রাসন নিয়েও আলোচনা করা হয়। 

সভায় ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলিদের সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক ডেক্স :

১০ মার্চ, ২০২৫,  5:13 AM