ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

ছাতকে ধর্ষনের অভিযোগে ইমাম গ্রেফতার

#
news image

সুনামগঞ্জের ছাতকে এক কিশোরিকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মাওলানা শফিকুর রহমান সিলেটের গোয়াইনঘাট উপজেলার বানীগ্রামের মৃত. আবদুল বারির ছেলে ও ছাতকের ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও ওই মসজিদে পরিচালিত ইত্তেহাদুল কুররা বাংলাদেশের একজন সহকারী শিক্ষক।

জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতকের ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা শফিকুর রহমান। এবার মাহে রামজানে ওই মসজিদে ইত্তেহাদুল কুররা অধীনে কেরাত প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়। তিনি ওই কেন্দ্রের একজন সহকারী শিক্ষক। থানায় দায়ের করা মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম রামাদান থেকে মসজিদে ইত্তেহাদুল কুররার প্রশিক্ষণ কেন্দ্রে ভিকটিম কিশোরি ভর্তি হয়। এর পর থেকে ওই মসজিদের ইমাম ও ইত্তেহাদুল কুররার শিক্ষক মাওলানা শফিকুর রহমানের কু-নজর পড়ে ভিকটিম কিশোরির দিকে। এক পর্যায়ে গত ৬ মার্চ দুপুর ১টার দিকে অন্যান্য শিক্ষার্থীরা ছুটি শেষে মসজিদ থেকে বাড়িতে চলে গেলে কৌশলে সহজ স্মরল ওই কিশোরকে মসজিদের ইমাম কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট ওই ইমাম। এ ঘটনা কাউকে না বলতে কিশোরিকে ভয় দেখিয়ে প্রথমদিন সে বিদায় দেয়। দুইদিন পর গত ৮ মার্চ দুপুরে ওই ভিকটিমকে জোরপূর্ব তার কক্ষে নিয়ে আবারও পাশবিকতা চালায় ওই লম্পট।
বিষয়টি ভিকটিম তার পরিবারকে অবহিত করে। এ বিষয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের ফুফু। এর প্রেক্ষিতে গত রোববার মসজিদ সংলগ্ন এলাকা থেকে লম্পটকে গ্রেফতার করে ওইদিন তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার ওসি মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ বলেন, কিশোরিকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই সাথে ওই কিশোরিকে পরিক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি:

১১ মার্চ, ২০২৫,  6:33 PM