রেল লাইনে বসে ফোনে কথা বলার সময় ট্রেনা কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু
নাজমুল হক চৌধুরী, নরসিংদী :
১২ মার্চ, ২০২৫, 4:13 AM

নরসিংদীর ঘোড়াশালে রেল লাইনে বসে ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামের রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহিত যুবদল নেতার নাম নোয়াব মিয়া (৪৮)। তিনি মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের তারা মিয়ার ছেলে এবং মেহের পাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে ত জানা যায়, বিকেলে যুবদলের ওই নেতা ঘোড়াশাল চামড়াব গ্রামে অবস্থিত রেলক্রসিং এর কিছু অদূরে রেল লাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিল। এসময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দু নামক একটি ট্রেন ওই পথ দিয়ে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে নিহতের লাশ নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: জহিরুল ইসলাম জানান, ট্রেনটি আসার সময় ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে নিজেই ট্রেনের নিচে শুয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

সম্পর্কিত