ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

#
news image

চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণলঙ্কার জব্দ করেছে এনএসআই ও বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানবন্দরের ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় শাহিন আল মামুন নামে ওই যাত্রীর কাছে থেকে এসব স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, সকাল ৮টা ৩৬ মিনিটে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় উমরা হজের মোয়াল্লেম শাহিন আল মামুন নামের এক ব্যক্তিকে তল্লাশি করে ৪০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এসব স্বর্ণলংকার জব্দ করা হয়েছে। এবং তাকে আটক করা হয়েছে। উমরা হজের মোয়াল্লেম শাহিন আল মামুন এসব স্বর্ণালঙ্কার তার হাত ব্যাগ ও প্যান্টের পকেটে বহন করছিলেন। আটক শাহিন আল মামুন রাঙ্গামাটির বাসিন্দা। তার কাছে পাওয়া গেছে ২২ ক্যারেট ৪০০ গ্রাম স্বর্ণালংকার। 
উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লাখ ৬৯ হাজার ২’শ টাকা। এই মোয়াল্লেম মূলত ডিউটি ফাঁকি দিয়ে এসব স্বর্ণালঙ্কার নিয়ে আসছিলেন। জব্দকৃত স্বর্ণালঙ্কার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আবুল হাসেম, চট্টগ্রাম ঃ

১২ মার্চ, ২০২৫,  6:38 PM