ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

শ্রোতার চাহিদা অনুযায়ী বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করতে হবে: তথ্য উপদেষ্টা

#
news image

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শ্রোতার চাহিদা অনুযায়ী বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করতে হবে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।

বেতারের শ্রোতাজরিপের ওপর গুরুত্বারোপ করে মাহফুজ আলম বলেন, বেতার এখনো জনগণের তথ্য, শিক্ষা ও বিনোদনের অন্যতম উৎস হিসেবে কাজ করছে।

বেতারের পুরাতন অনুষ্ঠান সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, বেতারের পুরাতন অনুষ্ঠানসমূহ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে। এর পাশাপাশি শ্রোতা চাহিদা বিবেচনা করে পুরাতন অনুষ্ঠান পুনঃপ্রচার করতে হবে।

উপদেষ্টা বেতারের অনুষ্ঠানের মানোন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বেতারকে তরুণ প্রজন্মের নিকট প্রাসঙ্গিক করে তুলতে বেতারের কর্মকর্তা, শিল্পী ও কলাকুশলীদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মু. আনোয়ার হোসেন মৃধা, প্রধান প্রকৌশলী মুনীর আহমদসহ বেতারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ও বার্তা বিভাগের স্টুডিও এবং মাস্টার কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিবেদক :

১২ মার্চ, ২০২৫,  7:11 PM