ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ফটিকছড়ি উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু

#
news image

অনেক চড়াই- উৎরায়ের পর অবশেষে ফটিকছড়ি উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
 
১২মার্চ ফটিকছড়ি সদর বিবিরহাটে এ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও থানা জামায়াতে ইসলামীর সাবেক আমীর নাজিম উদ্দীন সিকদার, বিশিষ্ট ব্যাংকার ও ঈদগাহ  পরিচালনা কমিটির সেক্রেটারী এইচ এম নিজাম উদ্দীন। ঠিকাদার প্রতিস্টানের মালিক মহসিন হায়দার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চট্টগ্রাম জেলার ১২ টি উপজেলা এবং জেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় ফটিকছড়ি উপজেলার মডেল মসজিদ নির্মান করা যায়নি।দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিভিন্ন প্রতিবন্ধকতা ও জটিলতা নিরসন করে অবশেষে মসজিদের কাজ শুরু করায় ধন্যবাদ জানানো হয় গত এক বছরে এই মসজিদের জন্য সহযোগিতা করা সকল ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে।
আগামী পবিত্র রমজান মাসের আগেই যাতে কাজ শেষ করা যায় এবিষয়ে বিশেষ নজর রাখার কথা দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং গনপূর্ত বিভাগের প্রকৌশলীবৃন্দ।
দ্রুত বিভিন্ন জটিলতা নিরসন করে মসজিদের নির্মাণ কাজ শুরু করতে পারায় মহান আল্লাহ তায়ালার শোকরিয়া আদায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হককে বিশেষভাবে ধন্যবাদ দেন এলাকাবাসী।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ

১৪ মার্চ, ২০২৫,  4:39 AM