ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

উখিয়ায় এক বন্যহাতির রহস্যজনক মৃত্যু" ময়নাতদন্তের পরে জানা যাবে 

#
news image

কক্সবাজারের উখিয়ায় এক বন্যহাতির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের সদর বিটের সংরক্ষিত বনভূমির জুমছড়ি বড়খাল এলাকায় এসে হাতিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) শাহিনুর ইসলাম শাহীনের নেতৃত্বে বিট কর্মকর্তা ও বনকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে হাতি মৃত অবস্থায় দেখতে পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জনকে খবর দেয় বনবিভাগ। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ইআরটি টিমের সহযোগিতায় আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী। এসময় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মারুফ হোসেন, টেকনাফ ও উখিয়ার দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম সহ বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) শাহিনুর ইসলাম শাহীন বলেন, উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে এক বন্য হাতি। এর আগে হাতির রক্তবমির স্থিরচিত্র দেখা মেলে। প্রাথমিক সুরতহাল তৈরির সময় হাতির দেহ থেকে তিনটি সিসার দানা উদ্ধার করে ভেটেনারি সার্জন। এবিষয়ে আইনি ব্যাবস্থা প্রতিক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

১৪ মার্চ, ২০২৫,  5:09 AM