ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ব্যবসায়ীকে কোপানো ঘটনায় নেত্রকোনার যুবদল নেতা বহিস্কার

#
news image

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায়  নেত্রকোনার মোহগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে প্রাথমিকভাবে সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। তার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না।

আহত ব্যবসায়ী জসীম উদ্দীন মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানী ঢাকায় অবস্থিত রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী। ভূক্তভোগী ব্যবসায়ী জসীম উদ্দিন পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

আহত জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার জানান, গত শুক্রবার (১৪ মার্চ) বিকালে মোহনগঞ্জ পৌরশহরের পাথরঘাটা এলাকায় যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে ১০-১২ জন সহযোগী এ হামলায় অংশ নেন।

তিনি আরও জানান, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার তারা ক্ষিপ্ত হন। গত বৃহস্পতিবার ঢাকা থেকে আমরা গ্রামের বাড়িতে আসি। শুক্রবার জুম্মার নামাজ শেষে বেলা আড়াইটার দিকে তার স্বামী মোহনগঞ্জ বাজারে ইফতার কিনতে যান। এসময় খোকন ও তার সহযোগীরা রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে জসিম উদ্দনেকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়। পরে জসিম উদ্দীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। এ ঘটনায় মামলা করেন তিনি।

নেত্রকোনা প্রতিনিধি :

১৫ মার্চ, ২০২৫,  5:22 PM