ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত নরসিংদীতে হানিট্র্যাপের  নারী পুরুষ সদস্যসহ গ্রেফতার ৪

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য'র দামের ব্যপারে সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন ভোলা-২ এর এমপি মুকুলের

#
news image

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য'র দামের ব্যপারে সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন ভোলা-২ এর এমপি মুকুলের।
 
ফারদিন নাঈম, বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধিঃ
 শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।
তিনি বলেন, আমি আশা করি পবিত্র রমজান মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগাম টেনে ধরা সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ভোলা-২ থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের আইন প্রণেতা আলী আজমের লিখিত প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, সরকারের পদক্ষেপের ফলে দরিদ্র মানুষ, বিশেষ করে দরিদ্র পরিবার, বয়স্ক ব্যক্তি, বিধবা, স্বামী পরিত্যক্তা ও নিম্ন আয়ের মানুষের জীবনে স্বস্তি আসবে। 
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, তাই জনগণের দুর্ভোগ কমাতে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। 
শেখ হাসিনা আরো বলেন, “সরকার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের স্বাভাবিক মূল্য বজায় রাখতে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে ভোক্তা মূল্যের অস্বাভাবিক বৃদ্ধিকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছি।” 
তিনি বলেন, বিশ্ববাজারে কিছু পণ্য-যেমন জ্বালানি তেল, ভোজ্যতেল, গম, সার, বিভিন্ন খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে আমদানি পণ্যে মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে। 
প্রধানমন্ত্রী আরও বলেন, মূল্যস্ফীতি কমাতে বিভিন্ন শুল্ক ছাড় দেওয়া হচ্ছে।
 
ফারদিন নাঈম
বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  7:00 PM