ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

চট্টগ্রাম শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৬২৮ জন

#
news image

আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এ বারের পরীক্ষায় অংশগ্রহণ করবে এক হাজার ১৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৪০ হাজার ৬২৮ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, শিক্ষাবোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত শিক্ষার্থী এক লাখ ১৭ হাজার ৯১৫ জন, অনিয়মিত ২২ হাজার ৬০১ জন এবং মানোন্নয়ন পরীক্ষা দিচ্ছে ১১২ জন। তৎমধ্যে ছাত্র ৬১ হাজার ৬২৯ জন, ছাত্রী ৭৮ হাজার ৯৯৯ জন। বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ৩৫ হাজার ৫৩০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ হাজার ৩২১ জন এবং মানবিক বিভাগে ৪৭ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী রয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের এস এসসি সমমানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। তৎমধ্যে চট্টগ্রাম জেলায় ৯৯ হাজার ৭৯ জন, কক্সবাজার জেলায় ২১ হাজার ৮০ জন, রাঙামাটি জেলায় ৭ হাজার ৯৬৭ জন, খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৭২ জন এবং বান্দরবান জেলায় রয়েছে ৪ হাজার ৩৩০ জন শিক্ষার্থী।
এসএসসি ত্বত্তীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ৩ দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। ত্বত্তীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পাস করতে হবে পৃথকভাবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না।

চট্টগ্রাম প্রতিনিধি :

১৮ মার্চ, ২০২৫,  8:58 PM