ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

টেকনাফে আপত্তি জানিয়ে মুছে ফেলা হলো ‘জেন্ডার সমতা’ গ্রাফিতি।

#
news image

কক্সবাজারের টেকনাফে উপজেলা পরিষদের দেয়ালে ‘জেন্ডার সমতা’ নামের একটি গ্রাফিতি আপত্তি জানিয়ে মুছে ফেলতে দেখা গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উক্ত দেয়ালিকার আপত্তি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা যায় কয়েকজনকে।

রোবায়েত হোছাইন নামের এক ফেসবুক অ্যকাউন্ট থেকে পোস্ট করে লিখেন- ”টেকনাফ উপজেলার দেওয়ালিকা থেকে আধা ঘন্টার মধ্যে যদি এটা সড়ানো না হয় তাহলে আলেম সমাজকে আপনাদের মাথার উপর ভেঙে দিব, ইনশাআল্লাহ।”

পরে ৩০ মিনিটের মধ্যে তিনি আরেকটি পোস্টে জানান, ‘সরানো হচ্ছে দেওয়ালিকাটি। ইসলাম ও সমাজ রক্ষার বিষয়ে ছাত্ররা বদ্ধপরিকর’।

এছাড়া জুবাইর আজিজ নামের এক ফেসবুক ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টে লিখেন ‘”ছাত্রদের তোপের মুখে পড়ে বিতর্কিত গ্রাফিতিটি সরিয়ে নিতে বাধ্য হল কর্তৃপক্ষ। ধন্যবাদ ছাত্র ভাইদের।”

এই বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, “সেভ দ্য চিলড্রেন নামে এক সংস্থা থেকে এই গ্রাফিতিটি করেছিলো, ছাত্ররা প্রতিক্রিয়া দেখিয়েছে শুনেছি। ওরা ভুল বুঝেছে, জেন্ডার সমতা মানে তারা মনে করেছে সমকামিতা, জেন্ডার সমতার অর্থ বুঝেনাই, না বুঝে ১০-১২ জন অ্যাটাক করে এটা মুছে দিয়েছে, এইটুকু শুনেছি, বিষয়টি খতিয়ে দেখছি।”

তবে এবিষয়ে এখনো বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর বক্তব্য পাওয়া যায়নি। আমরা তাদের বক্তব্য নেয়ার চেষ্টা করছি।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

১৮ মার্চ, ২০২৫,  9:49 PM