ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গাছায়  মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা আব্দুস সালামের সংবাদ সম্মেলন

#
news image

গাজীপুর মহানগরের গাছায় একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও স্থানীয়দের পক্ষ হতে বুধবার দুপুরের দিকে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে শোনান।

আব্দুস সালাম বলেন,  চলতি মার্চ মাসের এক পত্রিকায় “গাজীপুরে গাছা থানা বিএনপি’র হাইব্রিড নেতা সালাম মন্ডলের বিরুদ্ধে চোরির অভিযোগ” শিরোনামে আমি, আমার আত্নীয়-স্বজন ও আমার দল বিএনপিকে জড়িয়ে একটি সংবাদ প্রচার করা হয়েছে। মিথ্যা অপবাদ দিয়ে আমি, আমার স্বজন ও দলকে হেয় প্রতিপন্ন ও জনসাধারনকে বিভ্রান্ত করার জন্য আওয়ামী লীগ দূসরের অভিযোগের ভিত্তিতে এই সংবাদ প্রচার করা হয়।

প্রকৃতপক্ষে  নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করেছে। সোলার প্যানেল ও ব্যাটারি উল্লেখিত অন্য কোন ঘটনায় আমাদের সম্পৃক্ততা নেই। সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, সংবাদে বর্ণিত সোলার প্যানেল ও ব্যাটারি তারিখে আমি আমার বাড়ীর রাস্তা দিয়ে যাচ্ছিলাম , সিসি ক্যামেরায় দেখা যায় । এই সোলার প্যানেল ও ব্যাটারি চুরির ব্যাপারে আমি নিজ উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশনে অভিযোগ করেছি ।

আব্দুস সালাম বলেন, গাছা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন খুবই সু-শৃঙ্খল দল। এই দলের নেতা-কর্মীদের চাঁদাবাজিসহ অন্যকোন অন্যায়-অনিয়ম করার সুযোগ নেই। দলকে জড়িয়ে মিথ্যা অপবাদের নিন্দা ও দায়ীদের শাস্তির দাবি জানাই।

গাজীপুর প্রতিনিধি ঃ

১৯ মার্চ, ২০২৫,  8:33 PM