ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ছাতকে বিদ্যুত সংযোগ দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাত গ্রেফতার-০২

#
news image

সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন গ্রামে বিদ্যুত সংযোগ দেওয়ার নামে প্রায় পাঁচ শতাধিক মানুষের নিকট ৫০লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দুই প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার ছাতক থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার দেওকাপন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইল জেলার,  টাঙ্গাইল সদর থানার কাউখালী প্রকাশিত কাউলজানি গ্রামের মৃত. সাহাদত আলী চৌধুরীর ছেলে মাসুম চৌধুরী, গুহকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে ফজলুর রহমান ফাহাদ।

পুলিশ সুত্রে জান যায়, ১১ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ হতে বিভিন্ন সময় প্রতারক মাসুম চৌধুরী ও ফজলুর রহমান ফাহাদসহ কয়েকজন  ছাতকের বিভিন্ন গ্রামে বিদ্যুত সংযোগ দেওয়ার কথা বলে প্রায় পাঁচ শতাধিক মানুষের নিকট হতে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাইয়া বিভিন্ন সময়ে প্রতারনামূলকভাবে ৫,০০,০০০০/- টাকা আত্মসাৎ করে। সর্বশেষ গতকাল রবিবার ঐ প্রতারকচক্র দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় দেওকাপন গ্রামের ইশাদ আলীর ঘরে বিদ্যুত সংযোগ দিবে বলে তার নিকট হতে আগের ন্যায় প্রতারনা করে ১৭ হাজার টাকা আত্মসাৎ করে। বিষয়টি ছাতক সেনা ক্যাম্প এবং ছাতক থানা পুলিশ জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেওকাপন গ্রামস্থ ইশাদ আলীর বাসা হইতে তাদের গ্রেফতার করা হয়।

এর পর জাউয়াবাজার ইউনিয়নের দেওকাপন গ্রামের মৃত. আব্দুল ছত্তার এর ছেলে সাইদতুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতারক মাসুম চৌধুরী ও ফজলুর রহমান ফাহাদসহ কয়েকজন  জনের বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-২২, তারিখ-১৮/০৩/২০২৫ ইং দায়ের করা হয়। 

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সুনামগঞ্জ প্রতনিধি:

১৯ মার্চ, ২০২৫,  8:55 PM