ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

নরসিংদীর পলাশে স্ত্রীর পরকিয়ার জেরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

#
news image

নরসিংদীর পলাশে স্ত্রীর পরকিয়ার ঘটনায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে সিলিং ফ্যানে গলায়  ফাঁস দিয়ে শাহজাহান (৩০) এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (১৯ মার্চ) ভোরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারে ঘটনা এ ঘটে। 

নিহত শাহজাহান পলাশ বাজারের ব্যবসায়ী ও একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। চার বছরের এক ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে পলাশ বাজারের একটি বাসায় বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নারগানা এলাকার শফিক মিয়ার মেয়ে সুকন্যাকে বিয়ে করেন শাহজাহান। বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই কাটছিল। এ দম্পতির হোসেন নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এর মাঝে তার স্ত্রী ঝগড়া করে শাহজাহানকে রেখে বাপের বাড়ি চলে যায়। পরে আবারও তারা একসাথে সংসার জীবন শুরু করে।

সর্বশেষ গতকাল রাতে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়ার হয়। বুধবার ভোরে সেহরি খেয়ে স্ত্রীকে পাশের রুমে রেখে একই বাসার অন্য আরেকটি রুমে ঘুমাতে যান শাহজাহান। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী স্বামীকে ডাকতে যায়। এসময় ভিতর থেকে রুমটি আটকানো ছিল। পরে অনেক ডাকাডাকি করার পরও সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় শাহজাহান একটি সিলিং ফ্যানের  গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এ ঘটনার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাহজাহান নামে একজন সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। কেনো এই আত্মহত্যার ঘটনা, এমন প্রশ্নে ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয় রাতে স্ত্রীর পরকীয়ার ঘটনা নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয়। এ নিয়ে স্ত্রীকে মারধরও করেন তিনি। পরে অভিমান করে আত্মহত্যা করে শাহজাহান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:

২০ মার্চ, ২০২৫,  5:18 AM