ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ফকিরহাটে ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

#
news image

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার (১৯ মার্চ) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী মো. শওকত শেখ (৫০) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে। শওকত শেখ পেশায় একজন ভ্যানচালক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম শেখ মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গা ডেকে নিয়ে যায় ভ্যান চালক শওকত শেখ। সেখানে নিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত শওকত শেখ।

এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন। এ রাতেই মামলার আসামী শওকত শেখকে পুলিশ গ্রেপ্তার করে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বলে পুলিশ জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, ১১বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার আসামী শওকত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন আছে।

মোঃ হাফিজুর রহমান, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

২০ মার্চ, ২০২৫,  5:59 AM