ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনীর সনদ দিতে হাইকোর্টের নির্দেশ

#
news image

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র প্রদর্শনীর (সার্টিফিকেশন) সনদ ইস্যু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন চৌধুরী। এই আইনজীবী জানান, তিন দিনের মধ্যে সনদ ইস্যু করার নির্দেশ দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

নিমার্ণ শেষে চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। গত ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রিভিউ করেও প্রদর্শনের অনুমতি না পেয়ে দুই বার আইনি নোটিশ দেয়া হয়। তবে সে নোটিশের জবাব না পেয়ে চলচ্চিত্রটির প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল হাইকোর্টে রিট করেন। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ভাইস চেয়ারম্যান ও উপ-পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে বিবাদী করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

২০ মার্চ, ২০২৫,  6:51 AM