ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

আওয়ামী লীগকে নিষিদ্ধের লড়াই চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ছাত্রনেতাদের

#
news image

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে শুক্রবার রাতে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
রাত ৮টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের লড়াই চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রনেতা ও শিক্ষার্থীরা।
সমাবেশে পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ ও স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে বক্তব্য দেন ছাত্রনেতারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, জুলাইয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ হাজারো মায়ের বুক খালি করেছে। ১৮ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছেন। আর কত অপরাধ করলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। বাংলাদেশের ভাগ্য রাজপথ থেকে নির্ধারিত হবে।
রংপুর জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলমগীর নয়ন বলেন, ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার নানা রকম ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা কাজ করছেন তাদের রাজপথে রুখে দেয়া হবে। প্রয়োজনে এ দেশের ছাত্র-জনতা জুলাই বিপ্লবের মতো আরও একবার রাজপথে নামবে। জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না।
সমাবেশ আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল, মহানগর কমিটির সদস্য সচিব রহমত আলী ও যুগ্ম আহ্বায়ক মোতাওয়াকিল বিল্লাহ।
বক্তারা বলেন, আমরাতো জুলাইয়ে শহীদ হয়েছি, আমাদের কিসের ভয়? আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। জুলাইয়ে যারা রক্ত দিয়ে দেশকে নতুন করে স্বাধীন করেছে তাদের লাল রক্ত দিয়েই আওয়ামী লীগকে লাল কার্ড দেখানো হয়েছে। আমরা জীবন দেব, কিন্তু জুলাইয়ের চেতনাকে পরাজিত হতে দেবনা। আমরা শহীদদের সঙ্গে বেঈমানী করবো না৷ খুনি হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এসময় আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের রুখে দিতে দেশের সকল ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

রংপুর প্রতিনিধি:

২২ মার্চ, ২০২৫,  5:41 AM