ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

জুলাই অভ্যুত্থানে আহত-শহিদ স্বরণে শ্রীপুরে ইফতার মাহফিল সম্পন্ন

#
news image

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের স্বরণে গাজীপুরের শ্রীপুরে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলের দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ৪শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির শ্রীপুর উপজেলা আহবায়ক প্রার্থী আবু রায়হান মিসবাহ-র সভাপতিত্ব ও কেন্দ্রীয় সংগঠক ছাত্র সংসদ মনিরুজ্জামান তুলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বশির আহমেদ অপু, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বশির আহমেদ অপু, সদস্য আসিফুর রহমান আসিফ, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নাগরিক কমিটির সংগঠক নাজিম উদ্দীন রিয়াদ, যুদ্ধাহত রায়হানসহ শহীদ পরিবার, আহত পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা আগামীর বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ যাতে জন্ম না হয় সে বিষয়ে কঠিন হুঁশিয়ারী উচ্চারণ করেন। কথা বলার স্বাধীনতা এনে দিতে যারা জীবন দিয়েছেন এবং যারা হতাহত হয়েছেন সকলকেই বীরোচিত মর্যাদায় আসীন করার অনুরোধ জানানো হয়। এছাড়াও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির ছায়াতলে আসার আহ্বানও জানান তারা।

আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে মহান শহীদ, আহত যোদ্ধাদের স্বরণে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি মনিরুজ্জামান।

শ্রীপুর প্রতিনিধি :

২৩ মার্চ, ২০২৫,  7:13 AM