ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

রহনপুর -রাজশাহী-ঈশ্বরদী রুটের কমিউটার ট্রেনের বগি কর্তন :যাত্রী দুর্ভোগ চরমে

#
news image

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর -রাজশাহী -ঈশ্বরদী রুটে চলাচলকারী জনপ্রিয় কমিউটার ট্রেনের ২ টি বগি কর্তনের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।

গত ৩ মাস যাবত ট্রেনটির শত শত যাত্রী দাঁড়িয়ে ওই রুটে যাতয়াত করলেও রেল কতৃপক্ষের টনক নড়েনি।দ্রুত বগি সংযোজন না হলে সামনে ঈদের ঘরমুখো যাত্রীর চাপে দুর্ভোগ আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।এ প্রসঙ্গে রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান,গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে পর্যায়ক্রমে তাবলীগ ইজতেমা উপলক্ষে বগি দুটি কর্তন করা হয়। আমরা যাত্রী দুর্ভোগের বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।যাত্রী দুর্ভোগ প্রসঙ্গে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, কমিউটার ট্রেনে বগি সংকটের কারনে যাত্রী দুর্ভোগের বিষয়টি আমরা রেলওয়ের উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি। এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান,বগি দুটি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে রয়েছে।সেগুলো দ্রুত ওই ট্রেনে সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

২৫ মার্চ, ২০২৫,  3:33 AM