ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৮

#
news image

রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১) এর সদস্যরা। সোমবার (২৪ মার্চ) রাজধানীর কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে-স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

মঙ্গলবার (২৫ মার্চ) উত্তরা র‌্যাব -১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি অবৈধভাবে রেলওয়ের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। ঈদ সামনে রেখে ট্রেনের টিকিট অনলাইনে দ্রুত শেষ হয়ে যাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অভিযোগ আসে। এরপর গোয়েন্দা নজরদারি চালিয়ে চক্রটির সন্ধান পাওয়া যায়।

কর্মকর্তা জানান, এই অভিযানে আমরা প্রথমে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে উত্তম চন্দ্র দাস (৩৪) নামে একজনকে অনলাইন টিকিটের প্রিন্টেড কপি-সহ আটক করি। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রেলওয়ের আউটসোর্সিং কর্মচারীও রয়েছেন।

পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুনরায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সহজ ডটকমের কিছু অসাধু কর্মীর সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে। এই অভিযানে তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন ও ৩ লাখ ৩ হাজার ৪২ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উত্তম চন্দ্র দাস স্বীকার করেন, তিনি প্রতি ঈদে ৫-থেকে ৭-শ টিকিট কালোবাজারিতে বিক্রি করতেন। এতে প্রতি ঈদে তার আয় হতো ৩-৪ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

ফাহিম ফরহাদ:

২৬ মার্চ, ২০২৫,  7:19 PM