ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গোমস্তাপুরে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

#
news image

চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুরে নানা আয়োজনে  মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে সুর্যোদয়ের  সাথে সাথে ,তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।

এছাড়া,দিবসটি উপলক্ষ্যে  (২৬ মার্চ) বুধবার সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।  এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সকাল আটটায় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় শান্তির প্রতীক  পায়রা উড়িয়ে অবমুক্ত করা হয়, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের ডিসপ্লে  প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা এর সভাপতিত্বে সকাল দশটায় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, অফিসার ইনচার্জ  রইস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রানী সম্পদ অফিসার ওয়াসিম আকরাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আঃ মান্নান, ইদ্রিস আলি,  ,সাংবাদিক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায়  বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণ করা হয়।

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

২৬ মার্চ, ২০২৫,  8:07 PM