ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ঈদের বন্ধে শুধু জরুরি পরিবহন চলবে: জিএমপি কমিশনার

#
news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) নানা প্রস্তুতি গ্রহণ করেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান এক বিফ্রিংয়ে বলেন, শুধু আইন প্রয়োগ করলেই হবে না, জনসাধারণকেও আইন মান্য করতে হবে। তাহলেই (সড়কে) শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, মহাসড়কে অটো রিকশা উঠানো যাবে না। নির্দিষ্ট স্থান থেকে অন্তত ১০০ মিটার দূরত্বে অটো রিকশা রাখার নির্দেশ দেয়া হয়েছে। যারা অটো রিকশা ব্যবহার করবেন তাদের সচেতন থাকতে হবে। প্রয়োজনে পায়ে হেঁটে মহাসড়ক পারাপার করতে হবে। মহাসড়কে কোনোভাবেই অটো রিকশা উঠানো যাবে না।

কমিশনার আরও জানান, আসন্ন ঈদ উপলক্ষে যানজট নিরসনে মহাসড়ক দখলমুক্ত রাখা, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তায় জিএমপি পুলিশ সদস্যরা নিয়মিত কাজ করছেন। এছাড়া পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলও (ভলান্টিয়ার) পুলিশকে সহায়তা করছেন। ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে কাজ করছে পুলিশের সদস্যরা।

ড. নাজমুল করিম খান বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। যানবাহন যেন চলন্ত থাকে, রাস্তায় কোথাও (যত্রতত্র) থামা যাবে না। সামান্য থামলেই দীর্ঘ যানজট তৈরি হয়ে যায়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে এবার ৫০০ পুলিশ অফিসার কাজ করছেন। পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে ভলান্টিয়ার সরবরাহ করা হয়েছে।

তিনি আরও জানান, ঈদের সময় পণ্যবাহী ট্রাক মহাসড়কে চলাচল করতে পারবে না। তবে জরুরি প্রয়োজনে শুধুমাত্র সবজিবাহী ট্রাক চলাচল করতে পারবে। মহাসড়কের আশেপাশে কোথাও পার্কিং করা যাবে না। চালকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে সেখানে পার্কিং করবেন না। আপনারা সহযোগিতা করুন, আমরাও সর্বোচ্চ চেষ্টা করব যাতে ঘরমুখো মানুষ সহজেই বাড়ি যেতে (পৌঁছাতে) পারে।

কমিশনার জানান, যানজট মনিটরিংয়ে জিএমপির ড্রোন সার্ভিস কাজ করবে মহাসড়কে। কোথাও যানজট সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, শুধু আইন প্রয়োগ নয়, আইন মান্য করলেই ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।

জ্যেষ্ঠ প্রতিনিধি ঃ

২৮ মার্চ, ২০২৫,  12:12 AM