ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে পৌঁছানো হলো না পুলিশ কনস্টেবল রনির 

#
news image

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর নগরীর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি শিকদার (২৬) টাঙ্গাইল সদর উপজেলার শাহজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশ কনস্টেবল রনি সহকারী উপ-কমিশনার দ্বীনে এ-আলমের দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। রনির অন্তঃসত্ত্বা স্ত্রীর আগামী বুধবার (২ এপ্রিল) অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সেই জন্য রনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বাড়ির উদ্দেশে রওনা হন।

বাড়ি যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা উল্টো পথে যাওয়ার সময় মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে রনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়। পরে তার পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

পুলিশের সহকারী উপ-কমিশনার দ্বীনে এ আলম জানান, রনি তার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি :

০৩ এপ্রিল, ২০২৫,  2:01 PM