ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজার উত্তরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১৫

#
news image

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ভূখণ্ডের উত্তরে বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। সেনাবাহিনী এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে।

গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।

গাজা সিটির শুজাইয়া পাড়ার বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে উল্লেখ করে সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন মানুষ আটকা পড়ে আছে।’

ইসরাইলি সেনাবাহিনী শুজাইয়া ও গাজার উত্তরের কিছু জেলার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে।

অবিলম্বে এসব এলাকা খালি করে গাজা সিটির পশ্চিমে পরিচিত আশ্রয়কেন্দ্রগুলোয় চলে যাওয়ার আহ্বান জানিয়ে সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই এক্স-এ এক পোস্টে বলেছেন, হামাস অবকাঠামো ধ্বংস করার জন্য আইডিএফ (সামরিক বাহিনী) তাদের এলাকায় প্রচণ্ড শক্তি নিয়ে কাজ করছে।

আন্তর্জাতিক ডেক্স :

০৪ এপ্রিল, ২০২৫,  12:29 AM