ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ফকিরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

#
news image

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে উপজেলা আমীর মাওলানা এবিএম তৈয়াবুর রহমানের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্বরোড মোড় হয়ে কাঁঠালতলা মোড় হয়ে বাজার অতিক্রম করে উপজেলা পরিষদের সামনে থেকে আবার মডেল মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে স্বতঃস্ফূর্তভাবে শত শত জনতা বর্বর ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিল থেকে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধে উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।

মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, বাইতুল মাল সেক্রেটারি সরদার আব্দুর রব, মানবসম্পদ সেক্রেটারি অধ্যাপক ফরহাদ হোসেন, পিলজংগ ইউনিয়ন আমির হাফেজ নাজমুল ইসলাম, ফকিরহাট সদর ইউনিয়ন আমির মোঃ আব্দুল্লাহ শেখ, উপজেলা যুব বিভাগীয় সেক্রেটারি আজিজুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুস সামাদ প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানগণ সহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি:

০৮ এপ্রিল, ২০২৫,  7:34 AM