ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

খনিজ চুক্তি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছে ইউক্রেনীয় দল

#
news image

খনিজ সম্পদ উত্তোলনের চুক্তি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। সোমবার ইউক্রেনের অর্থ মন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো এই তথ্য জানিয়েছেন।

কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উত্তোলনের বিষয়ে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। এই নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির তুমুল বাকবিতণ্ডায় সেই চুক্তি ভেস্তে যায়।

ইউলিয়া সভিরিডেনকো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই সপ্তাহে ওয়াশিংটনে একটি প্রতিনিধি দল পাঠাবে ইউক্রেন, যাতে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া যায়।’

ডোনাল্ড ট্রাম্পও চুক্তিটি করতে আগ্রহী। কারণ, এই চুক্তির ফলে ইউক্রেনের সম্পদ ও বিরল খনিজ পদার্থ উত্তোলন করে যুক্তরাষ্ট্র লাভবান হবে, যা ইউক্রেনকে দেওয়া জো বাইডেনের সামরিক ও আর্থিক সহায়তার ক্ষতিপূরণ হিসেবে বিবেচিত হবে।

ইউক্রেন বলেছে, যেকোনো চুক্তিতে এমন শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা থাকা উচিত, যা রাশিয়ার আক্রমণের অন্তরায় হিসেবে কাজ করবে।

সভিরিডেনকো বলেছেন, নতুন আলোচনায় ‘উভয় দেশের কৌশলগত স্বার্থ’ রক্ষা এবং একটি শক্তিশালী ও স্বচ্ছ অংশীদারিত্ব গড়ে তোলার জন্যই আমাদের যৌথ প্রতিশ্রুতি বিবেচনা করা হবে।

আন্তর্জাতিক ডেক্স :

০৮ এপ্রিল, ২০২৫,  7:43 AM