ঢাকা ১৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী গাজীপুরে ৬৪ বোতল ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বড়লেখার খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা বারহাট্টায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাল্লায় মা, নবজাতক ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে পরামর্শ সভা এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের

বাংলাদেশে ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের হান্দা ইন্ডাস্ট্রিজ

#
news image

বাংলাদেশে পোশাক শিল্পে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনের স্বনামধন্য পোশাক প্রস্তুতকারক কোম্পানি হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি অর্থনৈতিক অঞ্চলের অধীনে টেক্সটাইল ও ডাইং খাতে ১০ কোটি মার্কিন ডলার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অধীনে পোশাক শিল্পে ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে এই নিয়ে সমঝোতা স্মারকে সই করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও হান্দা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি।

পোশাক শিল্প ও টেক্সটাইল খাতে বিনিয়োগ এবং বাংলাদেশি প্রকল্পে বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করতে চায় হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে এফডিআই প্রসার এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে টেক্সটাইল ও পোশাক খাতে বিনিয়োগ করতে প্রয়োজনীয় অনুমোদন ও আইনি শর্ত পূরণে আগ্রহ প্রকাশ করেছে।

হান্দা ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড সংক্ষেপে হান্দা ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত। এটি চীন ভিত্তিক একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানি, যা টেক্সটাইল ও পোশাকের শিল্প শৃঙ্খলে প্রতিশ্রুতিবদ্ধ। এটি পোশাক তৈরির উন্নত মানের উপকরণ ও পোশাক উৎপাদনে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে।

১৯৯৫ সালে হান্দা ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠিত হয়। এর অধীনে একাধিক সহায়ক প্রতিষ্ঠান রয়েছে, যা ওয়েফট নিটেড কাপড়, বুননের রঙ ও ফিনিশিং, পোশাক নকশা এবং উৎপাদন নিয়ে গবেষণা ও উন্নয়নে গভীরভাবে কাজ করে আসছে।

বছরের পর বছর ধরে ‘উদ্ভাবন, নিষ্ঠা, সততা ও গ্রাহককে প্রাধান্য’ দিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। প্রায় ৩০ বছরের কঠোর পরিশ্রম, ধারাবাহিক উদ্ভাবন এবং বিন্যাসের মাধ্যমে হান্দা একটি ছোট ও মাঝারি আকারের উদ্যোগ থেকে একটি শক্তিশালী উদ্যোগে রূপান্তরিত হয়েছে। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও অন্যান্য স্থানে এর উৎপাদন ও বিপণন কেন্দ্র রয়েছে। এতে প্রায় ১০ হাজারের বেশি কর্মী কাজ করেন এবং বার্ষিক আয় ৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি।

নিজস্ব প্রতিবেদক :

০৯ এপ্রিল, ২০২৫,  7:30 PM