ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

সেন্ট মার্টিনে ছাড়া হলো আরও ১৫০টি কাছিমের ছানা

#
news image

সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম সৈকতের শীলবনিয়া নামক এলাকার দ্বিতীয় হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ১৫০টি অলিভ রিডলি প্রজাতির কাছিমছানা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের শীলবনিয়া পাড়া নামক এলাকার দ্বিতীয় হ্যাচারিতে জন্ম নেওয়া প্রথম দফায় অলিভ রিডলি প্রজাতির কাছিমছানা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। 
এ তথ্যটি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউএনডিপি কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন।
তিনি বলেন, ইউএনডিপি ও পরিবেশ অধিদপ্তর দুই বছর ধরে স্বেচ্ছাসেবী সংগঠন আমার সেন্ট মার্টিনের সহযোগিতায় মেরিন পার্ক ও পশ্চিম সৈকতের শীলবনিয়া নামক এলাকার দ্বিতীয়  হ্যাচারিতে ফুটানো কাছিমছানা সাগরে অবমুক্ত করে আসছে। সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম সৈকতের শীলবনিয়া নামক এলাকার দ্বিতীয় হ্যাচারিতে ১০টি মা কাছিমের ১হাজার ২০০টি ডিম সংগ্রহ করে ২০টি গর্তে সংরক্ষণ করা হয়। 
তারমধ্যে আজ বৃহস্পতিবার ২টি গর্ত থেকে ১৫০টি কাছিমছানা পাওয়া যায়।  
ইউএনডিপির কর্মী ও নুরুল হক বলেন, সেন্ট মার্টিনে কাছিমের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে। 
আজকে আমার স্কুল পড়ুয়া ছেলে মোহাম্মদ ইছাহাকসহ পরিবারের অপরাপর সদস্যেদের সহযোগিতায় ১৫০টি কাছিমেরছানা সাগরের ছাড়া হয়েছে।

টেকনাফ প্রতিনিধি  :

১০ এপ্রিল, ২০২৫,  10:32 PM