ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

২১ পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী

#
news image

 চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা। আগামী ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়। শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবগুলো পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 
জানা গেছে, ২১টি পদের মধ্যে ১৪টি পদে বিএনপি সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, জ্যৈষ্ঠ সহ-সভাপতি কাজী মো. সিরু, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফী বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মঞ্জুর হোসেন এবং সদস্য আহসান উল্লাহ, আসমা খানম, বিবি ফাতেমা, মেজবাহ উল আলম, রায়হানুল ওয়াজেদ চৌধুরী, রাহিলা গুলশান ও সাজ্জাদ কামরুল হোসেন। ৭টি পদে জামায়াত সমর্থিত প্রার্থীরা হলেন- সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুস, সহ-সম্পাদক ফজলুল বারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার এবং সদস্য শাহেদ হোসেন, হেলাল উদ্দিন, রোবায়তুল করিম ও মোহাম্মদ মোরশেদ। মুখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট তারিক আহমদ জানান, ২১টি পদের জন্য ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে সবগুলোই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হয়েছে। প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সকলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 
এদিকে নির্বাচন ঠেকানো ও মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা। তারা জানিয়েছেন, মনোনয়ন ফরম সংগ্রহের সময় বহিরাগতদের বাধার মুখে পড়েন তারা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরাও এ বিষয়ে কোনো সহযোগিতা করেননি। এ বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত সভাপতি পদপ্রার্থী আবদুর রশিদ জানান, চট্টগ্রাম বারের ইতিহাসে এমন ঘটনা অভূতপূর্ব। এটি খুবই খারাপ নজির।এর আগে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন। পরবর্তীতে গঠিত এডহক কমিটি পুনরায় নির্বাচনের প্রস্তুতি নেয়।

চট্টগ্রাম প্রতিনিধি :

১৪ এপ্রিল, ২০২৫,  2:58 AM