ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

#
news image

‘কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসবো’ ফেসবুক লাইভে এসে দাম্ভোক্তিকারী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আগামী ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে রবিবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এর আগে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নার আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। গত ৯ এপ্রিল হাইকোর্টের বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১৫ মার্চ রাতে রাজধানীর বসুন্ধরা শপিং মলে কেনাকাটা করার সময় শীর্ষ সন্ত্রসী সাজ্জাদকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেফতারের পর তার স্ত্রী শারমিন তামান্না ফেসবুক লাইভে এসে দেওয়া একটি বক্তব্য ভাইরাল হয়। ৫৮ সেকেন্ডের ঐ ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়,           কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসবো’ তাকে কেউ আটকে রাখতে পারবে না। ঐ ভিডিওতে প্রতিপক্ষ গ্রুপকে হুমকিও দিয়েছেন শারমিন। বলেছেন, খেলা শুরু করছো তোমরা, শেষ করবো আমরা।

২০২৪ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় সাজ্জাদ। এতে পুলিশসহ পাঁচ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গত ২৯ জানুয়ারী সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার। এর আগের দিন সাজ্জাদ ফেসবুক লাইভে এসে নগরীর বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পেটানোর হুমকি দেন। সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে। সাজ্জাদকে গ্রেফতারের পর চট্টগ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে। গত ৩০ মার্চ নগরীর বাকলিয়া একসেস রোড এলাকায় একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে দুই আরোহী নিহত হন। সন্ত্রাসী সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্ধের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। সাজ্জাদকে ধরতে সহযোগিতার অভিযোগে তার অনুসারীরা সরোয়ারের সহযোগীদের ওপর হামলা চালায় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এ ঘটনায় গত ১ এপ্রিল চট্টগ্রামের বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী কারাবন্দি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করা হয়।

আবুল হাসেম, চট্টগ্রাম ঃ

১৪ এপ্রিল, ২০২৫,  3:00 AM