ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নরসিংদীতে দুটি বাজারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ২২টি দোকান

#
news image

নরসিংদীতে দুটি বাজারে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ২২ টি দোকান। বুধবার রাতে জেলার  শিবপুর উপজেলার শিমুলিয়া বাজারে ও মনোহরদী উপজেলার মৌলভী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
শিমুলিয়া বাজার দোকান মালিকরা বলেন,  বুধবার রাত ১০টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহুর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ৯৯৯ এ কল দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুনে পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন," ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাবে"
 
অন্যদিকে মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মৌলভী বাজারে রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কে খবর দেয়।
 
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন, রাতে মৌলভী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে পৌছে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে যায়।
 
তিনি আরও জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা যাচ্ছে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন মৌলভী বাজারের ব্যবসায়ীরা।

নরসিংদী প্রতিনিধি:

১৭ এপ্রিল, ২০২৫,  7:42 PM