ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

চট্টগ্রামে ভাঙা হচ্ছে পাহাড় কেটে নির্মাণাধীন বহুতল ভবন

#
news image

চট্টগ্রামে পাহাড় কেটে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে একটি নির্মাণাধীন বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার বেলা ১১টার দিকে নগরীর এস এস খালেদ রোডে সিডিএ চেয়ারম্যানের উপস্থিতিতে নির্মাণাধীন বহুতল ভবনটি ভাঙার কাজ শুরু হয়। অভিযোগ রয়েছে, ৩০ কাঠার জমিতে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ৬০ শতাংশ জায়গা খালি রেখে ভবন নির্মাণের শর্তে সিডিএ নকশাঁ অনুমোদন দেয়। পাশাপাশি পাহাড়ের কোনো ক্ষতি না করে স্থাপনা নির্মাণের শর্ত ছিল উক্ত অনুমোদনে। কিন্তু সিডিএ’র এসব শর্ত না মেনে টিনের বেস্টনি দিয়ে লোকচক্ষুর আন্তরালে পাহাড় কাটে ভবন নির্মাণ শুরু করে মালিক। তাছাড়া শর্ত না মেনে পুরো জায়গাজুড়ে ভবন নির্মাণকাজ শুরু করা হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, স্বপ্নের ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন নামের একটি সমিতি এ ভবনটি নির্মাণ কাজ শুরু করেছে। পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় কারণে সিডিএ নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দিলে মালিক পক্ষ সিডিএ’র নির্দেশনার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করে স্থগিতাদেশ নিয়ে আসে। ২০ এপ্রিল বিজ্ঞ আদালত মালিক পক্ষের আবেদন খারিজ করে দিলে আজ অভিযানে এসেছি। বর্তমানে ভবনটি ভাঙার কাজ চলছে। 
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৩ এপ্রিল ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে তিনটি বেজমেন্ট ও ১৪ তলা ভবনের অনুমোদন নেয় ভবন মালিকরা। নগরীর আসকার দীঘির পাড়ের ওই পাহাড়ের ঢালের সর্বোচ্চ চূড়া ১২৭ ফুট উঁচু। এটি বাস্তবে পাহাড় হলেও সরকারের রেকর্ডে বাড়ি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। জামালখানের এস এস খালেদ রোডে এ পাহাড়টি গ্রিন্ডলেজ ব্যাংকের পাহাড় বলে ব্যাপক পরিচিত রয়েছে।

আবুল হাসেম, চট্টগ্রাম ঃ

২১ এপ্রিল, ২০২৫,  8:46 PM