ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণ নিয়ে অনিশ্চয়তা

#
news image

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণের উদ্যোগ অনিশ্চিত হয়ে পড়েছে। গত ৮ মাস আগে পার্কিয়ের জন্য  উচ্ছেদকৃত জায়গা পুনর্দখল  হয়ে যাওয়ায় এ উদ্যোগ ভেস্তে যেতে বসেছে।

গত বছরের ২৬ সেপ্টেম্বর রেল কতৃপক্ষ  পার্কিং তৈরির জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তুু অবৈধ দখলদারদের কারণে উচ্ছেদকৃত স্থান অধিগ্রহণ করতে পারেনি তারা। ফলে  পার্কিং তৈরির  উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করতে পারেনি।

এ বিষয়ে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, ট্রেনের সময় স্টেশন চত্বরে প্রচন্ড যানজট হয়ে থাকে। এতে যাত্রী সাধারণকে চরম  দুর্ভোগ  পোহাতে হয়।তাই আমরা রেল কতৃপক্ষকের নিকট পার্কিং তৈরির জন্য  দীর্ঘদিন যাবত আবেদন জানিয়ে আসছি। আমাদের আবেদনের প্রেক্ষিতে রেল কতৃপক্ষ গত বছরের ২৬ সেপ্টেম্বর  পার্কিং তৈরির জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তু দীর্ঘ ৮ মাস যাবত অজ্ঞাত কারণে উচ্ছেদকৃত জায়গাটি অধিগ্রহণ করতে পারেনি। আমরা উচ্ছেদকৃত স্থানে দ্রুত পার্কিং তৈরির পুনরায় আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে পশ্চিম রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী বাবুল আকতার জানান, রহনপুর রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির জন্য ইতোমধ্যে নকশা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। অন্যান্য কাজ সম্পন্ন হলেই দরপত্র আহ্বান করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

২১ এপ্রিল, ২০২৫,  9:08 PM