ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে রাজশাহীতে এক ব্যক্তি গ্রেপ্তার

#
news image

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির অভিযোগে শ্রী সাগর সাহা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। তিনি স্থানীয় মৃত সোনাতন সাহার ছেলে।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। তাকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন। সর্বশেষ ২২ এপ্রিল সন্ধ্যায় মসজিদের সামনে এবং পরে মসজিদের ভেতরে ঢুকে প্রকাশ্যে কটূক্তিমূলক বক্তব্য দেন। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯৯৯-এ ফোন করা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সাগর সাহাকে আটক করে।

স্থানীয় মুসল্লি হাফেজ আব্দুল মতিন বলেন, “আমরা ইসলামের অনুসারী হিসেবে আমাদের প্রিয় নবী (সা.)-এর বিরুদ্ধে একটাও কটূক্তি সহ্য করব না। আমরা শান্তিপ্রিয়, কিন্তু ধর্ম নিয়ে কটাক্ষ করলে তা প্রতিহত করব।”

ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “সরকারের কাছে দাবি, যেন এই ঘটনার সুষ্ঠু বিচার হয় এবং কেউ যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পায়।”

 স্থানীয়রা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই ঘটনা শুধু ইসলাম ধর্ম নয়, সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও হুমকি। আমরা চাই, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা রোধ করা হোক।”

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল আলম জানান, অভিযুক্তের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

খন্দকার মোহাম্মাদ আলী, রাজশাহী ব্যুরো চিফ :

২৩ এপ্রিল, ২০২৫,  11:29 PM