ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

 সরিষাবাড়ীতে যৌথ অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ  সোহেল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশাবল গ্রামে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যাবসায়ী সোহেল মিয়া ডোয়াইল ইউনিয়নের শষারবল গ্রামের জালাল উদ্দিন এর ছেলে।

 যৌথ অভিযানে সোহেল মিয়ার দেহ তল্লাশী করে ১ কেজি গাঁজা পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদে তার বাড়ির আঙিনায় খড়ের গাদায় রাখা ১৮ কেজি গাঁজা, ৪ হাজার ১১০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন, গাঁজা পরিমাপের যন্ত্র এবং ধারালো দেশীয় অস্ত্র ও গাজা সেবনের কলকি উদ্ধার করা হয়।

এ অভিযানে ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত নেতৃত্ব দেন। এ ব্যাপারে তিনি বলেন, “সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”  মাদক সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

ছবির ক্যাপশন: জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ  সোহেল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করা হয়েছে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: 

২৪ এপ্রিল, ২০২৫,  5:46 PM