ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

বারহাট্টায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

#
news image

'দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল. এইড আছে পাশে, কোন চিন্তা নাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (২৮ এপ্রিল) সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসানের সভাপতিত্বে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খবিরুল আহসান  বলেন, এ দিবস আমাদের মনে করিয়ে দেয় সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের প্রতি আমাদের আইনগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকারের কথা। সংবিধানে উল্লেখ আছে, আইনের চোখে সবাই সমান। এই মহান নীতিকে বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা দিবস আমাদেরকে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করতে অনুপ্রাণিত করে। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথেই আমাদের অগ্রসর হতে হবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মানিক আজাদ, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান, বারহাট্টা উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ কামরুল হাসান এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

নেত্রকোনা প্রতিনিধি :

২৮ এপ্রিল, ২০২৫,  11:04 PM