ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বাসনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু, দগ্ধ ৪

#
news image

গাজীপুর মহানগরীর বাসন থানার আওতাধীন মোঘরখাল এলাকায় বাসাবাড়ির রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারীর মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন নারী ও শিশুসহ আরো অন্তত চারজন। গত রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পারভীন আক্তার নামের এক নারীর নিজ বাসায় রান্নার সময় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা সূত্রে জানা যায়, বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সীমা নামের এক নারীর মৃত্যু হয়েছে।

দগ্ধ অন্যরা হলেন পারভীন আক্তার, তাসলিমা, শিশু তানজিলা (১০) ও আয়ান (৩)। জানা গেছে, পারভীন আক্তার রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। এ সময় পাশে থাকা দুই নারী ও দুই শিশু দগ্ধ হন। দগ্ধদের মধ্যে পারভীন ও তাসলিমার শরীরের প্রায় ৮০-৯০ শতাংশ পুড়ে গেছে বলেও জানা গেছে।

গাজীপুর প্রতিনিধি :

২৮ এপ্রিল, ২০২৫,  11:08 PM