ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ফটিকছড়িতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নঃ তিন মাদ্রাসা শিক্ষক আটক

#
news image

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রাইভেট মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে ৩ শিক্ষককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রবিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।  

আটককৃতরা হলেন, ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ও রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে গোলাম রাব্বি (২২), কিতাব বিভাগের শিক্ষক ও ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে মোঃ নুরুল ইসলাম (২৪) ও উপজেলার ভূজপুর থানার রোসাইংগোনার মোঃ শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)।

জানা যায়, অভিযোগের ভিত্তিতে ফটিকছড়ির বিবিরহাট বাজারের সিটি সেন্টারের ৪র্থ তলায় অবস্থিত দারুল আজকা ফয়জিয়া প্রাইভেট মাদরাসার ৩ শিক্ষককে আটক করে পুলিশ।শনিবার থেকে বেশ কয়েকবার মাদ্রাসার আবাসিকে থাকা ১২বছরের একটি শিশুকে যৌন নিপীড়ন করা হয়।একপর্যায়ে বিষয়টি সে তার পরিবারকে জানায়। এ ঘটনায় ফটিকছড়ি থানায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।  

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকদের থানায় নিয়ে আসা হয়েছে। মোট ৩জন শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।

মামলা পরবর্তী তাদের গ্রেপ্তারের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ

২৮ এপ্রিল, ২০২৫,  11:15 PM