ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এশিয়া সেরার তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

#
news image

যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাংকিং ২০২৫-এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও প্রথম স্থান অর্জন করেছে। 

সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এই র‌্যাংকিং প্রকাশ করেছে। তালিকায় এশিয়ায় ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান নিশ্চিত করেছে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়টি। প্রকাশিত এ র‍্যাংকিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বাসসকে বলেন, টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং-২০২৫-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণ কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত হয়েছে। এ অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বিষয়। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতার ফল। এই স্বীকৃতি আমাদের আগামী দিনে আরও দায়িত্বশীল, উদ্ভাবনী এবং বৈশ্বিক মানসম্পন্ন কৃষিশিক্ষা ও গবেষণায় অগ্রসর হতে অনুপ্রেরণা জোগাবে।

নিজস্ব প্রতিবেদক :

২৯ এপ্রিল, ২০২৫,  12:38 AM