ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নরসিংদীর ঘোড়াশালে উঠানের আমগাছে ঝুলে যুবকের আত্নহত্যা

#
news image

নরসিংদীর ঘোড়াশালে মেয়ের ওরনা গলায় পেঁচিয়ে ফাসীতে ঝুলে আত্নহত্যা করেছে ফয়সাল (২৮) নামে এক অটোরিকশা চালক।  মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা এগারটায় ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।
 
নিহত ফয়সাল ফুলদিরটেক গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি একজন মানসিক রুগী ছিলেন, কিছুদিন সুস্থ আবার কিছুদিন মানসিক ভাবে অসুস্থ থাকতেন বলে জানায় তার স্বজনরা। প্রায়ই তার স্ত্রীর সাথে ঝগড়া হত এবং স্ত্রীকে মারধর ও করতেন ও তিনি।
 
স্থানীয়রা জানান, ফয়সাল মানসিক রোগী ছিলেন। তার সংসারের সাত বছরের এক ছেলে, চার বছরের এক কন্যা ও স্ত্রী রয়েছে। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে ফয়সাল স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে মারধর করে আহত করে।
 
পরে তিনি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় আহত স্ত্রীকে। সেখানে চিকিৎসা শেষে মধ্যরাতে তার স্ত্রীকে বাসায় নিয়ে আসেন তিনি। এরপর থেকে ঘরে ফিরে আসেননি ফয়সাল। রাতের কোন এক সময় বাড়ির উঠানের সামনের একটি আম গাছের ডালের সাথে মেয়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
 
সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ফাঁড়ি পুলিশ।
 
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ইউসুফ মিয়া জানান, মানসিকভাবে অসুস্থ ছিলেন ফয়সাল। মাঝে মাঝে ভালো থাকতেন আবার অসুস্থও থাকতেন। স্ত্রীর সাথে নিয়মিত ঝগড়া হতো তার। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাতে তাদের বাড়ির উঠানের পাশের একটি আম গাছের ডালের সাথে মেয়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফয়সাল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নরসিংদী প্রতিনিধি:

২৯ এপ্রিল, ২০২৫,  11:32 PM