ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

চট্টগ্রামে এস আলম স্টিল ও ব্যাগ উৎপাদন কারখানা নিলামে

#
news image

মাত্র দুই দিনের ব্যবধানে চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্টান সে আলম গ্রুপের আরো কয়েকটি শিল্প প্রতিষ্টান ও দালানকোটা নিলামের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ। এবার ৮২ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম স্টীলস, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার চারতলা আবাসিক ভবনসহ ৪১ দশমিক ৭৫ শতাংশ জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। মঙ্গলবার স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ নিলাম ডাকে ব্যাংকটির খাতুনগঞ্জ কর্পোরেট শাখা। 
প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ কর্পোরেট শাখার বিনিয়োগ গ্রাহক এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম স্টীলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল আলম মাসুদ, চেয়ারম্যান মো. আবদুস সামাদ, শেয়ারহোল্ডার মো. রাশেদুল আলম, মাসুদ সাহেবের স্ত্রী ও প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার ফারজানা পারভীন, মোঃ আবদুল্লাহ হাসান, এস আলম ট্রেডিং কোম্পানি (প্রা.) লিমিটেড এর প্রতিষ্ঠানের পরিচালক ওসমান গনি, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি (প্রা.) লিমিটেডের শেয়ারহোল্ডার শওকত সাদেক হোসেন, শেয়ারহোল্ডার শাহেল্লা রশিদের কাছ থেকে চলতি ২০২৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত লভ্যাংশসহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ ৮১ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৪৩০ টাকা বিরানব্বই পয়সা এবং আদায়কাল পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের নিমিত্তে অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ১২ (৩) ধারা মোতাবেক বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির জন্য আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য, এর আগে ২৭ এপ্রিল ২১৮০ কোটি টাকা আদায়ে এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানাসহ ১১৪৯ শতাংশ জমি এবং এর আগে ২০ এপ্রিল ৯৯৪৮ কোটি টাকা পাওনা আদায়ে এস আলম গ্রুপের চিনিকলসহ প্রায় ১১ একর সম্পত্তির নিলাম ডাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খাতুনগঞ্জ কর্পোরেট শাখা।

চট্টগ্রাম প্রতিনিধি :

২৯ এপ্রিল, ২০২৫,  11:45 PM