ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

সিলেট বোর্ডে ৯১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

#
news image

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এর রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ পরীক্ষা মঙ্গলবার সিলেটে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সিলেট বোর্ডে আজকের পরীক্ষায় ৯১৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহম্মদ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বোর্ডের অধীনে ১৫৪টি কেন্দ্রে একযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৭৭ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৭৬ হাজার ৪৪৭ জন।

গত ১০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৯৪৫ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ২ হাজার ৮৭২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ছাত্র সংখ্যা ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন।

শিক্ষাবোর্ড জানিয়েছে, প্রতিদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ছয়টি ভিজিল্যান্স টিম, কলেজ শিক্ষকদের সমন্বয়ে গঠিত ১৯টি বহিঃভিজিল্যান্স টিম রয়েছে। 

১৫৪টি কেন্দ্রের মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে রয়েছে ৩৩টি। এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৯৪৫টি। এরমধ্যে সিলেটে ৩৬১টি, সুনামগঞ্জে ২২৬টি, মৌলভীবাজারে ১৯০টি ও হবিগঞ্জে ১৬৮টি।

এসএমপি’র উপকমিশনার (এসবি) আফজল হোসেন জানান, এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সবগুলো কেন্দ্রের আশপাশে পোশাক ও সাদাপোশাকে অতিরিক্ত পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

৩০ এপ্রিল, ২০২৫,  2:07 AM