ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

মেরিন ড্রাইভে আবারও জোয়ারের ঢেউয়ের ধাক্কা, ভাঙনের আশঙ্কা

#
news image

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের আড়াই কিলোমিটার অংশে আবারও জোয়ারের ঢেউয়ের ধাক্কা লাগতে শুরু করেছে। এতে করে নতুন করে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছেন প্রায় ২ হাজার পরিবার।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মেরিন ড্রাইভে স্বাভাবিক জোয়ারের চেয়ে উঁচু ঢেউয়ের ধাক্কা লক্ষ্য করা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সেলিম।

তিনি জানান, ২০২৩ সালের আগস্ট মাসে পূর্ণিমার জোয়ারে এই সড়কের একটি অংশে ভাঙন দেখা দিয়েছিল। সে সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর একটি বিশেষ ইউনিট দিয়ে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করে। তবে দুই বছর না যেতেই আবারও জোয়ারের পানির উচ্চতা বেড়েছে এবং ঢেউয়ের ধাক্কা শুরু হয়েছে। ফলে পূর্বের মতো বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার কারণ হিসেবে কক্সবাজার আঞ্চলিক আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, আবহাওয়া পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলেও অমাবস্যার কারণে সোমবার থেকে সাগরের পানি কিছুটা বেশি। স্বাভাবিক সময়ে সাগরে ঢেউয়ের উচ্চতা যেখানে প্রায় ৩ মিটার, সেখানে বুধবার তা ৪ মিটার ছাড়িয়ে গেছে। তবে তিনি আশ্বস্ত করে জানান, বৃহস্পতিবার থেকে পানি কমে আসবে।

স্থানীয়রা অভিযোগ করেন, মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে প্রভাবশালী অনেকে জমি কিনে তা ভরাট করতে সড়কের পাশের সমুদ্রসৈকত থেকে বালু তুলছেন। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সড়ক আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাছাড়া, পূর্বে স্থাপন করা জিও ব্যাগগুলোর অনেকগুলোতেই ফাটল দেখা দিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান উদ্দিন বলেন, মেরিন ড্রাইভ সড়কটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর রক্ষণাবেক্ষণ করে থাকে। ঢেউয়ের ধাক্কায় বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে—বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে জেনেছি। আমি বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি এবং ইঞ্জিনিয়ারিং কোরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

টেকনাফ প্রতিনিধি :

৩০ এপ্রিল, ২০২৫,  11:30 PM