ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত।

#
news image

"শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি"—এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য শ্রমিক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ মে) বিকালে বাগেরহাট শহরের দশানি ট্রাফিক মোড়ে শ্রমিক সমাবেশের পর জেলা শ্রমিক কল্যাণের সহস্রাধিক নেতাকর্মী একটি বর্ণাঢ্য র‍্যালি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ শেষে বাগেরহাট বাস টার্মিনালে  এসে কর্মসূচি সমাপ্ত করে। উক্ত সমাবেশ ও র‍্যালিতে শ্রমিক নেতা কর্মীরা শ্রমিকদের দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন প্লাকার্ড সহকারে অংশগ্রহণ করে।

শ্রমিক কল্যান ফেডারেশনের বাগেরহাট জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের পরিচালনায় উক্ত র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাগেরহাট জেলার প্রধান উপদেষ্টা জননেতা মাওলানা রেজাউল করিম।

উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী,শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাগেরহাট জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ মোহাম্মদ ইউনুস, এ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।উক্ত শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ ইসলামী শ্রম নীতির আলোকে শ্রমিকদের সকল অধিকার বাস্তবায়নে যুগোপযোগী শ্রম নীতি প্রণয়নের জন্য সরকারের প্রতি আহবান জানান

মাসুম বিল্লাহ,বাগেরহাট সদর প্রতিনিধি

০২ মে, ২০২৫,  12:42 AM