ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গোমস্তাপুরে শিলাবৃষ্টিতে ফসল ও আমের ব্যাপক ক্ষতি 

#
news image

আজ বৃহস্পতিবার দুপুর ২ টা বেজে ১৫ মিনিট হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। শিলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে বোরো পাকা ধান, বেগুন পেঁপে ডাটা বরবটি,আম, কাঠালসহ বিভিন্ন প্রজাতির ফসলাদি
মাত্র ১৫ থেকে ২০ মিনিটের সময় চলমান শিলাবৃষ্টিতে এলাকায় ফসলের অনেক ক্ষতি সাধিত হয়েছে।

এলাকাবাসী জানায় দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়। প্রথম দিকে হালকা বাতাস শুরু হয় কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় হালকা ঝড় এর সাথে শিলাবৃষ্টি এতে কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এই দুর্ভোগ নেমে আসে। এতে আমাদের গাছপালা সহ ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে।

বাবুল নামের এক কৃষক জানায় অনেকের পাকা ধান এখনো কাটা হয়নি । আমারও ধান কাটা বাকি রয়েছে আজ হঠাৎ শিলা বৃষ্টির কারণে ধান ঝরে কাদা ও পানিযুক্ত জমিতে পড়ে গেছে এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।

সোহেল হোসেন জানায় আমার দুই বিঘা জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে সবে মাত্র বিক্রি শুরু করেছি। এরই মধ্যে আজকে প্রচুর শিলাবৃষ্টি হলো এতে আমার সকল ফসলি নষ্ট হয়ে গেছে। নষ্ট সবজি চারা আর ভালো হওয়ার কোন সম্ভাবনা নেই। আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আবারো জমিতে নতুন করে ফসল লাগাতে হবে । এছাড়া পার্বতীপুর ইউনিয়নের ফয়সাল কবির জানায় আমার বাগানের শতাধিক গাছের আম ঝড়ে গেছে এছাড়া বৃষ্টির কারণে বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান মাত্র ১৫ মিনিট এর শিলা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতির পরিমান এখনো বলা সম্ভব হচ্ছে না ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

০২ মে, ২০২৫,  12:44 AM