ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

টেকনাফে ৬শ বস্তা ইউরিয়া সার বোঝাই কাঠের বোটসহ ১০জন পাচারকারী গ্রেফতার

#
news image

বঙ্গোপসাগর পয়েন্ট দিয়ে চোরাই পথে মায়ানমারে পাচারকালে টেকনাফের কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ৬শ বস্তা ইউরিয়া সার বোঝাই কাঠের বোট নিয়ে রোহিঙ্গাসহ বিভিন্ন এলাকার ১০জন পাচারকারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,গত ১লা মে রাতের প্রথম প্রহরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ এর টহল জাহাজ বিসিজিএস তাজউদ্দিন সাগরে টহল দেওয়ার সময় শীলখালি উপকুল হতে প্রায় ১৫ নটিক্যাল মাইল পশ্চিম হতে ধাওয়া করে চট্টগ্রামের কর্ণফুলি থানার মাষ্টার হাটের দ্বীপ কালারুন গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র জিন্নাত আলী (৩৫) এর মালিকানাধীন এম ভি আরিফুল হাসান নামে একটি কাঠের বোট আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাঁচারকালে ৬শ বস্তা ইউরিয়া সার জব্দ করে। এরপর বোটে থাকা একই এলাকার বাসিন্দা ও বোটের মাঝি মৃত খলিলুর রহমানের পুত্র আব্দুল মান্নান (৪০), টেকনাফের হ্নীলা জাদিমোরার রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার নং-সি-২৭ এর বাসিন্দা রফিকের পুত্র আব্দুল ওয়াহেদ (২৩), চট্টগ্রাম মিরসরাইয়ের গজারিয়ার নজরুল ইসলামের পুত্র রিয়াদ হোসেন (২৭),একই এলাকার মোঃ দুলাল হোসেনের পুত্র মোঃ তারেক হোসেন (২৩),কক্সবাজার মহেশখালী মাতার বাড়ির রমজান আলীর পুত্র আব্দুল কাদের (৪৭), একই এলাকার বানচু মিয়ার পুত্র তৌহিদুল ইসলাম (৩৫), তালেব আলীর পুত্র বাহাদুর (৪৩), মাতারবারি উত্তর রাজঘাটের মৃত আবুল কালামের পুত্র মোঃ নুরবক্স (৫৪) এবং নোয়াখালী চর জব্বার থানার নয়াপাড়ার মৃত রুস্তুম আমিনের পুত্র মোঃ সরোয়ার উদ্দিন (৫২), চট্টগ্রাম পটিয়া লাখেরা গ্রামের রাজা মিয়া ছারাং এর পুত্র মোঃ ওসমান (৫৬) কে গ্রেফতার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এইচএমএম হারুন অর রশিদ (লেঃ কমান্ডার বিএন) জানান,আটককৃত ১০জন আসামি এবং জব্দকৃত ৬শ বস্তা ইউরিয়া টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

০২ মে, ২০২৫,  4:42 PM