ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বোরো ধান খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গণি (৭০) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান রোড নারায়নগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল গণি ওই এলাকার তাছু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে ধানখেতে পানি সেচ দিতে বের হন আব্দুল গণি। এ সময় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আহত হয়ে মাটিতে পড়ে থাকেন। এদিকে দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন। পরে স্থানীয় আরেক কৃষক ধানখেতে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ

০৩ মে, ২০২৫,  11:01 PM