ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

গোমস্তাপুরে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান ঘরে তোলার ব্যস্ততা

#
news image

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় শুরু হয়েছে বোরো মৌসুমের ধান ঘরে তোলার প্রক্রিয়া। মাঠজুড়ে এখন ধান কাটার ব্যস্ততা, কৃষক ও শ্রমিকরা সকাল-সন্ধ্যা পরিশ্রম করে জমি থেকে সোনালী ধান ঘরে তুলছেন। কেউ ধান কাটছেন, কেউ তা পরিবহণ করছেন আবার কেউ মাড়াই কাজে ব্যস্ত রয়েছেন।

উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃষক আব্দুল হালিম জানান  চলতি মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় ধান কাটার কাজে কোনো বিঘ্ন ঘটেনি। একই সঙ্গে শ্রমিক সংকট না থাকায় সহজেই ফসল ঘরে তুলতে পারছেন তাঁরা। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূল থাকলে এবার বাম্পার ফলনের পাশাপাশি ভালো দামও পাওয়া যাবে ।অপরদিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী গ্রামের  কৃষকরা জানায় গত ১ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে শিলা বৃষ্টি কারণে ধানের ব্যাপক  ক্ষতি হয়েছে কিন্তু নায্য দাম পেলে সেই ক্ষতি কিছুটা কম হবে বলে জানান তারা I

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গোমস্তাপুরে মোট ১৪,৭২৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে উফশী জাতের ধান ১৫ প্রকার এবং হাইব্রিড জাতের ধান ৭ প্রকার ধান রোপণ করা হয়েছে।

উল্লেখযোগ্য উফশী জাতের ধানের মধ্যে রয়েছে—জিরাশাইল, ব্রিধান-৩৬, ব্রিধান-৮৯, ব্রিধান-৯২, ব্রিধান-২৯, ব্রিধান-১০২ ইত্যাদি। অপরদিকে হাইব্রিড জাতের মধ্যে জনকরাজ, সংকর, ন্যাশনাল-১, ময়না, টিয়া, এসএলএইটএইচ ও পারটেক্স-৩ এর চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, “চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছি যাতে তারা তাদের কষ্টের ফসল সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারেন।

উপজেলার কৃষি বিভাগ ও কৃষক সমাজের প্রত্যাশা, এ বছর ধানের ভালো ফলনের পাশাপাশি বাজারেও ন্যায্যমূল্য নিশ্চিত হলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

০৪ মে, ২০২৫,  8:22 PM