ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

রিয়াদে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প : সৌদি সরকারের ঘনিষ্ঠ সূত্র

#
news image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শেষদিকে রিয়াদ সফরকালে উপসাগরীয় ছয় দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন বলে রোববার এএফপিকে জানিয়েছেন সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র।

সৌদি আরবের রিয়াদ থেকে এএফপি জানায়, ১৩ থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ট্রাম্প। রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় সংক্ষিপ্ত সফর ব্যতীত এটিই হবে তার দ্বিতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বিদেশ সফর।

সূত্রটি জানায়, ‘ট্রাম্প রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন।’ জিসিসি হলো ছয়টি উপসাগরীয় দেশ- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত ও ওমানের একটি জোট।

বৈঠকের লক্ষ্য হচ্ছে ‘রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা,’ যোগ করেন সূত্রটি। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন।

ট্রাম্পের সফরের আগে শুক্রবার যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ৩.৫ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

তেলসমৃদ্ধ সৌদি আরব থেকে বড় বাণিজ্যিক চুক্তি আদায় করার বিষয়ে ট্রাম্প গর্ব প্রকাশ করে আসছেন। একইসঙ্গে রাশিয়া ও ইউক্রেন নিয়ে কূটনৈতিক প্রচেষ্টায়ও সৌদি আরব যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

রিয়াদ সফরের সময়টাও গুরুত্বপূর্ণ, কারণ জিসিসি অঞ্চলের বিপরীত তীরে অবস্থিত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্প্রতি পরোক্ষভাবে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছে।

ট্রাম্প ইরানকে হুঁশিয়ার করে বলেছেন, তিনি তেহরানের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রাখবেন এবং বিশ্বের সব দেশকে ইরানি তেল ও পেট্রোরসায়নজাত পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, এ সপ্তাহান্তে অনুষ্ঠেয় আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

২০১৮ সালে ট্রাম্প পূর্ববর্তী পরমাণু চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন। এবার তিনি নতুন একটি চুক্তি করে উদ্বেগ নিরসন ও ইসরাইলের সম্ভাব্য সামরিক হামলা প্রতিহত করার আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্রাম্পের নীতিগত আরেকটি লক্ষ্য হতে পারে সৌদি আরব ও ইসরাইলের মধ্যে বহু আকাঙ্ক্ষিত একটি চুক্তি- যেটি তার প্রথম মেয়াদে সম্পাদিত আব্রাহাম চুক্তির ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হতে পারে।

তবে সৌদি আরব জানিয়েছে, গাজায় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ইসরাইলের সঙ্গে কোনো ধরনের স্বাভাবিকীকরণ চুক্তির বিষয়ে বিবেচনা করবে না।

আন্তর্জাতিক ডেক্স :

০৫ মে, ২০২৫,  1:26 AM